,

তামিমকে নিয়ে যা বলল তার মা!

news-image

চলতি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই দেশ সেরা ওপেনার তামিম ইকবালের অনেক স্বপ্ন শেষ হয়ে গেছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই তামিমের স্বপ্নের মৃত্যু হয়। ডাক্তারি পরীক্ষা শেষে এমনটাই ভাবতে সাহায্য করেছে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে তামিমকেও। বাদ যাননি টাইগার ওপেনার তামিম ইকবালের মাও।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চোট পান তামিম। এর পরের কথা সবারই জানা। মাঠ থেকে সরাসরি হাসপাতালে যেতে হয় তাকে। স্ক্যান করার পর জানা যায়, বাঁ-হাতের আঙুল ভেঙে গেছে। ফলে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। অথচ দলের জন্য দেশের জন্য কিনা ২ ঘণ্টা পরই ব্যান্ডেজ নিয়ে ব্যাট হাতে ক্রিজে নামলেন তামিম। এই দৃশ্য দেখে ক্রিকেটপ্রেমী তো পুরাই অবাক!

শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙ্গা কবজি নিয়ে মাঠে নামায় দেশবাসীসহ পুরো ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। দেশের জন্য তামিম ইকবালের এমন দুঃসাহসিক কাজে গর্বিত তার মা নুসরাত ইকবাল এবং প্রাক্তন কোচও।

কিন্তু, তামিম ইকবালকে নিয়ে এক সময় ব্যাঙ্গাত্মক ট্রল, আর তার ব্যক্তিগত জীবনের সঙ্গে মাঠের খেলার বাজে পারফরম্যান্স মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের বিষোদগার ছিল নিত্য দিনের কার্যকলাপ।

একটা সময় গিয়ে মাঠের খেলায় বদলে যেতে থাকে তামিমের আগ্রাসী রূপ, ধীরস্থির ব্যাটিংয়ের সঙ্গে দায়িত্বশীল আচরণে কোটি ভক্তদের মন জয় করে নেন তিনি।

এবার সব কিছুকেই ছাড়িয়ে গেলেন তামিম। ভাঙ্গা কবজি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে ক্রিকেটপ্রেমী, দেশবাসীসহ পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিলেন তিনি।

যখন ক্রিকইনফো আর ক্রিকবাজের সংবাদে বলছে, ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন তামিম ইকবাল, ঠিক তখনই দলের প্রয়োজনে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটালেন তিনি। দল ও দেশের প্রতি তামিমের এই আত্ম-নিবেদন বিস্মিত করেছে তার সাবেক কোচকে।

এ বিষয়ে তামিমের সাবেক কোচ তপন দত্ত বলেন, ‘আমি তার ছোটবেলা থেকেই দেখেছি ওর এই ফোর্সটা বেশি। দেশপ্রেম আছে বিধায়, টিমফ্লুয়েন্স আছে বিধায় সে মাঠে নেমে গেছে। মনের জোরটা ওর অনেক বেশি।’এদিকে, প্রিয় ছেলেকে নিয়ে গর্বিত মা নুসরাত ইকবাল।

‘দুই ছেলেকে নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে আমি খুবই গর্বিত। দোয়া করি যেন দেশের প্রত্যেকটা ছেলে দেশের জন্য এমনটা করুক যেটা আমার ছেলে প্রুফ করেছে। ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বিশ্বের মানুষ বাংলাদেশকে দেখছে।’ এমনটাই বলেন, তামিম ইকবালে মা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর