,

তাজিয়া মিছিলে যেসব জিনিস নেয়া ‘নিষিদ্ধ’

news-image

পবিত্র আশুরার তাজিয়া মিছিলে প্রবেশের সময় দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও টিফিনকারি ব্যাগ বহন নিষিদ্ধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

একইসঙ্গে মিছিলে আতশবাজি ও পটকা ফাটানোও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা যাবে না।মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুরান ঢাকা হোসাইনী দালান ইমাম বাড়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে কয়েক স্তরের সুদৃঢ় নিরাপত্তা ও প্রবেশের চার মুখে চেক পোস্টে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী থাকবে। আশুরা উপলক্ষে এখনও কোনও জঙ্গি হামলার আশঙ্কা নেই।’

তিনি আরও বলেন, ‘অনকল ইমারর্জেন্সি সার্ভিসের জন্য সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ওয়ান থাকবে। এছাড়া রাতে তাজিয়া মিছিলে কোনও ধরনের ধাতব এবং দাহ্য পদার্থ নিয়ে অংশগ্রহণ করা যাবে না।’পবিত্র আশুরা শান্তিপূর্ণভাবে পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর