,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে  বিয়ার-মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে  ১৩৬০ ক্যান বিদেশী বিয়ার, মদ এবং ৩১ পিস চোরাই থ্রীপিসসহ দুই  জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। মঙ্গলবার রাতে অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার আব্দুল করিম মিয়ার ছেলে মোঃ সুমন রহমান (প্র:) বোগদালী (২২) ও একই উপজেলার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মো: রাজিব ইসলাম ওরফে বাবু (২৩)।
র‍্যাব -১৪  জানায়,  গোয়েন্দা নজরদারী চালানোর প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামস্থ বিসমিল্লাহ ওয়ার্কসপের মালিক মালি হায়দারের টিনসেট গোডাউন এর ভিতরে অভিযান পরিচালনা করে ১৩৬০ ক্যান বিয়ার, বিদেশী মদসহ ৩১ পিছ থ্রীপিছ উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৪,৮৬,০০০/- টাকা।
র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অতি: পুলিশ রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর