,

বিচারকের আসনে দুই প্রজন্মের দুই নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : আশি ও নব্বই দশকে অভিনয় দিয়ে বড় পর্দা কাঁপিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। তবে বর্তমানে অভিনয়ে তেমন দেখা না গেলেও সিনেমা সংশ্লিষ্ট নানা অনুষ্ঠানে তার উপস্থিত লক্ষ্য করা যায়।

এদিকে বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা জয়া আহসান। একাধারে বাংলাদেশ ও কলকাতার সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। নিয়মিতই বড় পর্দায় অভিনয় করে যাচ্ছেন ‘জিরো ডিগ্রী’খ্যাত এই অভিনেত্রী।

দুই প্রজন্মের এই দুই নায়িকা এবার একসঙ্গে বসছেন বিচারকের আসনে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার বিচারক থাকছেন তারা। রোববার (১৭ সেপ্টেম্বর) এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তথ্যটি জানানো হয়।

চম্পা-জয়া ছাড়াও জুরি বোর্ডে আরও থাকছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, চিত্রনায়ক আলমগীর ও অভিনেতা আফজাল হোসেন। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে সেরাদের খুঁজে বের করবেন এই তারকারা।

এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তিনবার এ কার্যক্রম চালিয়েছে। ২০১৮ সালে শুরু হলো ‘নতুন মুখের সন্ধানে’র চতুর্থ আসর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর