,

পাকিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি নিলামে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালিকানাধীন অতিরিক্ত ১০২টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হয়েছে। ইতোমধ্যেই এসব গাড়ির ৬১টি গাড়ি বিক্রি হয়ে গেছে যারমধ্যে পাঁচটিই বুলেটপ্রুফ।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) টুইটারে লিখেছে, নিলাম হওয়া গাড়ির মধ্যে মার্সিডিজ ২০০৫ মডেলের পাঁচ হাজার সিসির এসইউভি বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি রুপিতে। এছাড়াও ল্যান্ড ক্রুজার ভি-৮ মডেলের গাড়িটি নিলাম হয়েছে আড়াই কোটির রুটিরও বেশি মূল্যে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নিলামে বিক্রি হয়েছে আটটি বিএমডব্লিউ যার মধ্যে তিনটি ২০১৪ মডেলের, তিনটি পাঁচ হাজার সিসির এসইউভি ও দুইটি ২০১৬ মডেলের তিন হাজার সিসির এসইউভি।

২০১৬ মডেলের মার্সিডিজ বেঞ্জের চারটি গাড়ি বিক্রি হয়েছে এরমধ্যে দুইটিই বুলেট প্রুফ। পাশাপাশি ১৬টি টয়োটা, একটি হোন্ডা সিভিক, তিনটি সুজুকি ও একটি হিনো বাসও নিলামে বিক্রি হয়েছে।

এর আগে দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রী ভবনের বিলাসবহুল ও অতিরিক্ত গাড়ি নিলামে তুলে বিক্রির ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর