,

৪০ মিলিয়নের ক্লাবে শাকিব-বুবলী

news-image

ঢাকাই ছবিতে মাত্র তিন বছরেই দারুণ সাফল্য পেয়েছে শাকিব-বুবলী জুটি। এই তিন বছরে তাদের অভিনীত সাতটি ছবি মুক্তি পেয়েছে এবং হিসেব মতে সবগুলো ছবিই ব্যবসাসফল হয়েছে। দর্শকপ্রিয়তার নিরিখেও এই জুটির গ্রহণযোগ্যতা বেশ। তাইতো একের পর এক রেকর্ডের খাতায় নাম লিখিয়ে চলেছেন ঢালিউড সুপারস্টার ও বুবলী।

প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কোনো গান চার কোটি দর্শকের মাইলফলক স্পর্শ করছে। এটি হচ্ছে শাকিব-বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির গান ‘দিল দিল দিল’। শুধু বাংলাদেশেই নয়, বরং দুই বাংলার সিনেমা ইতিহাসে এটিই প্রথম গান, যেটি চার কোটি দর্শক উপভোগ করেছে।

ইমরান ও কণার গাওয়া ‘দিল দিল দিল’ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। বলিউড কোরিওগ্রাফার আদিল শেখের নির্দেশনায় গানের দৃশ্যে নজরকাড়া পারফরমেন্স করেছেন শাকিব-বুবলী। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ‘ললিপপ’ নামক ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। এই চ্যানেলেই গানটি রয়েছে চার কোটির ক্লাবে। এছাড়া অন্যান্য আনঅফিশিয়াল ইউটিউব চ্যানেলেও গানটির প্রচুর দর্শক রয়েছে।

‘বসগিরি’ ছবিটি পরিচালনা করেছিলেন তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি। খান ফিল্মসের প্রযোজিত ছবিটি ২০১৬ সালের অন্যতম ব্যবসাসফল ছবি ছিলো। এতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত, মিজান প্রমুখ।
দেখুন ‘দিল দিল দিল’ গানটি:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর