,

ভারতের শেয়ারবাজারে একদিনে এক লাখ কোটি টাকা গায়েব!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একদিকে চলছে টাকার দামের পতন, অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি। আর আর্থনীতির এই দুর্দিনে ভারতের শেয়ার বাজার সেনসেক্স ও নিফটিতে ব্যাপক ধসের ঘটনা ঘটলো।

সোমবার এই দুই শেয়ারবাজারে একদিনেই বিনিয়োগকারীদের এক লাখ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) গায়েব হয়ে গেছে।

আজ সেনসেক্সের সূচক ৫০৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৩৭ হাজার ৫শ ৮৫ পয়েন্টে। আর নিফটির সূচক ১৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১১ হাজার ৩শ ৭৭ পয়েন্ট। দিনের শুরুতে বাজার ঊর্ধ্বগতি থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। বিনিয়োগকারীরা বাজার পতনের জন্য টাকার দাম কমে যাওয়া ও জ্বালানির মূল্য বেড়ে যাওয়াকে দায়ী করছেন।

এদিকে ভারতে টাকার দামের পতন অব্যাহত আছে। সোমবার বাজারের শুরুতেই টাকার দাম পড়ে যায় ৮১ পয়সা। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রূপির মূল্য দাঁড়ায় ৭২.৬৫। এর আগে গত ১০ সেপ্টেম্বর রেকর্ড পতন হয়েছিল টাকার। সে দিন টাকার দাম দাঁড়িয়েছিল ৭২.৬৭। তার পর থেকে আর ঘুরে দাঁড়ায়নি পরিস্থিতি। আর এই পরিস্থিতিই ভারতের অর্থনীতি ও বাণিজ্যক্ষেত্রে উত্তরোত্তর উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

টাকার দাম বাড়ার আর কোনোও সম্ভবনা আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না। এই পরিস্থিতিতে ভারতের রিজার্ভ ব্যাংক বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে। রিজার্ভ ব্যাংকের এই ঘোষণায় কিছুটা হলেও আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু সেই পদক্ষেপ সকলকে আশাহতই করেছে। পরিস্থিতির কোনও উন্নতিই হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাণিজ্যে চীন-আমেরিকার বাণিজ্যযুদ্ধ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দামকে নিয়ন্ত্রণ করতে নানা রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। টাকার পতনকে ঠেকাতেও নানা কৌশল অবলম্বনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর