,

সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার ফের হাসিনা-মোদি ভিডিও কনফারেন্স

news-image

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে এক সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার আবারও ভিডিও কনফারেন্সে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর ধারাবাহিক ভিডিও কনফারেন্সের দ্বিতীয় পর্ব মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এর আগে গত ১০ সেপ্টেম্বর দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্প উদ্বোধন করেছিলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, আজও কয়েকটি প্রকল্পের বিষয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্স করবেন। এটি ভারতের ঋণ রেখার আওতায় অনেক উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বহিঃপ্রকাশ।

তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বাংলাদেশ।

ভারতীয় হাইকমিশনার বলেন, যখন দুই প্রধানমন্ত্রী দু’টি ভিডিও কনফারেন্স করেন তখন দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশ ও এর উন্নয়নের প্রতি ভারতের গুরুত্ব প্রতিফলিত হয়। এটি উন্নয়নের প্রতি সর্বোচ্চ পর্যায়ের সমর্থনের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের অর্থ ভারতেরও উন্নয়ন। ভারতের প্রধানমন্ত্রী সবাই মিলে একসঙ্গে উন্নতির নীতি অনুসরণ করছেন।

এদিকে বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারত থেকে বাংলাদেশে তেল পরিবহন লাইন নির্মাণ কাজ উদ্বোধন করবেন। ভারতের আসামের গোলাঘাটের নুমালিগড় তেল পরিশোধনাগার থেকে বাংলাদেশের পার্বতীপুর তেল ডিপো পর্যন্ত মোট ১৩০ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ করা হবে। এ জন্য ভারত বাংলাদেশকে ৫২০ কোটি টাকা অনুদান দেবে। ওই পাইপ লাইনের মাধ্যমে ভারত বছরে ১০ লাখ টন হাইস্পিড ডিজেল বাংলাদেশে সরবরাহ করতে পারবে।

উল্লেখ্য শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি এ বছর এ পর্যন্ত তিন বার বৈঠক করেছেন। সেগুলো হয়েছে লন্ডন, শান্তিনিকেতন ও কাঠমান্ডুতে। গত ১০ সেপ্টেম্বরের ভিডিও কনফারেন্সে মোদি বলেছেন, তিনি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে এমন সম্পর্ক চান যেখানে দুই দেশের নেতারা মন চাইলেই সফরে যাবেন, কথা বলবেন। এখানে কোনো রাষ্ট্রাচারের (প্রটোকল) জটিলতা থাকবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর