,

আসন্ন বিপিএলেও যে দুঃসংবাদ রয়েছে সাব্বিরের

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি থেকে ছয় মাসের নিষেধাজ্ঞার পরে বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাত ক্রিকেটার সাব্বির রহমান। আসন্ন বিপিএলে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা মেলেনি তার।

একইসঙ্গে টাইগার ওপেনার সৌম্য সরকারকেও রাখা হয়নি ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। বরঞ্চ এদের জায়গায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। এমনটাই জানানো হয়েছে ক্রিকফ্রেঞ্জির এক প্রতিবেদনে।

মূলত অফফর্মের কারণেই ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে ছিটকে পড়েছেন সাব্বির-সৌম্য। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা বাকী ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

উল্লেখ্য, প্রতিবারই বিপিএলে আইকন ক্রিকেটার রাখা হয়, কিন্তু এবার আইকন ক্রিকেটার থাকছে না। বরঞ্চ রাখা হচ্ছে ক্যাটাগরি সিস্টেম। ক্রিকেটারদের এবার মোট সাতটি ক্যাটাগরিতে রাখা হচ্ছে।

এগুলো হচ্ছে এ প্লাস, এ, বি, সি, ডি, ই। এছাড়া আগামী অক্টোবরের ২৫ তারিখে বিপিএলের প্লেয়ার ড্রাফ্‌টের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে আছেন এটা তার আগেই জানা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর