,

স্ত্রীকে ভয়ানক নির্যাতন করল স্বামী!

news-image

রাজশাহীর বাঘায় স্ত্রীর গোপনাঙ্গে আগুন দিয়ে ঝলসে দিয়েছে স্বামী তারিকুল ইসলাম। এ ঘটনায় মেয়ের বাবা নুর ইসলাম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতারী কদমতলা গ্রামে বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে।

জানা যায়, উপজেলার সাতারী কদমতলা গ্রামের চাঁনদু প্রামানিকের ছেলে তারিকুল ইসলাম একজন মাদকাশক্ত। দীর্ঘদিন থেকে কারণে-অকারনে স্ত্রীকে নির্যাতন করে। স্ত্রীর কাছে প্রায় টাকা চায়। টাকা দিতে না পারায় স্ত্রীর উপর চলে নির্যাতন। এক পর্যায়ে স্ত্রীর ব্যবহৃত হাতের স্বর্ণের একটি আংটি না জানিয়ে বিক্রি করে। আংটি বিক্রি করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে স্বামী তারিকুল ইসলাম স্ত্রীর গোপনাঙ্গে জ্বালানি তেল ঢেলে দিয়াশালাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় স্ত্রীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তরিকুলের স্ত্রীর গোপনাঙ্গ ঝলসে গিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করে তারিকুল ইসলামের স্ত্রী ও তার শাশুড়ি।

বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ঘটনাটি শুনেছেন বলে প্রতিবেদককে জানান। পাশাপাশি এ ধরনের ব্যক্তির শাস্তির দাবিও জানান তিনি।

গৃহবধূর মা মর্জিনা বেগম জানান, ওই রাতেই মেয়েকে উদ্ধার করে স্থানীয় নারায়নপুর বাজারের রতন ডাক্তারের কাছে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে মেয়ে আমার বাড়িতে ওই ডাক্তারের অধীনে চিকিৎসাধীন রয়েছে।

বাঘা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তবে উভয়েই গরিব মানুষ। স্থানীয়ভাবে এটি সমঝোতা করার জন্য চেষ্টা চলছে। দু-এক দিনের মধ্যে সমঝোতা না হলে মামলা হিসেবে রেকর্ড করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর