,

ঘুমিয়ে পড়ে মাসুরা কিন্তু বিছানায় বিষধর সাপ, অতঃপর…

news-image

নড়াইলের লোহাগড়ায় ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।রবিবার দিবাগত রাতে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মাসুরা ওই গ্রামের মকলুকাত শেখের মেয়ে। সে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, খাবার খেয়ে রাত ৯টার দিকে খাটে বড় বোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে মাসুরা। কিন্তু বিছানার ভেতর ঘুমন্ত অবস্থায় মাসুরার ঘাড়ের নিচে বিষধর একটি সাপ কামড় দেয়। পরে রাত দেড়টার দিকে নড়াইল সদর হাসপাতালে আনার পর মাসুরার শরীরে ভ্যাকসিন দেয়া হলেও সেটা আর কাজে লাগেনি। মৃত্যু হয় মাসুরার।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাসুরাকে চিকিৎসা দেয়ার সময়ই তার মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর অনেক পরে তাকে হাসপাতালে আনা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর