,

আবুধাবিতে খেলবে না ভারত

news-image

স্পোর্টস ডেস্ক: এ নিয়ে এশিয়া কাপের দুই আসরের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। চলতি এশিয়া কপের খেলাগুলো হচ্ছে দুবাই ও আবুধাবিতে। তবে আবুধাবিতে ম্যাচ খেলতে অনীহা ভারতীয় ক্রিকেট দলের। দুবাই ছাড়া আর অন্য কোনো শহরে খেলতে চায় না ভারত।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম ছাড়া অন্য কোনো স্টেডিয়াম বা শহরে খেলবে না ভারত। এশিয়া কাপের সূচি অনুযায়ী গ্রুপপর্বের দুই ম্যাচে হংকং এবং পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচ দুটি দুবাইতে অনুষ্ঠিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড ভারতকে অনুরোধ করেছিল সেমিফাইনালের অন্তত একটি ম্যাচ আবুধাবিতে খেলতে। কিন্তু ভারতীয় বোর্ডের পক্ষ থেকে তা সরাসরি নাকচ করে দেয়া হয়েছে।

ভারতীয় বোর্ডের এক প্রতিনিধি জানান, আবুধাবি স্টেডিয়ামের আসন–সংখ্যা মাত্র ১০ হাজার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের আসন সংখ্যা অনেক বেশি। টিকিট বিক্রির মূল্যও বেশি। সেজন্য সিদ্ধান্ত হয়েছে, ভারতীয় দল সব ম্যাচ দুবাইতে খেলবে।

এশিয়া কাপে অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে ভারত ছাড়া বাকি সব দলকেই একবার হলেও আবুধাবিতে খেলতে হচ্ছে। আবুধাবিতে ভারতের না খেলা প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক প্রতিনিধি জানান, ভারতই এবারের আসরের আয়োজক দেশ। যে কারণে তারা যা বলছে সেটাই মেনে নিতে হচ্ছে। আমাদের আপত্তি থাকলেও কিছু করার নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর