,

রোহিঙ্গাকে করা হলো ছাত্রলীগের সভাপতি

news-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ছাত্রলীগের কমিটিতে এবার মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে সভাপতি নির্বাচিত করে কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন শাখার আওতাধীন ১নং ওয়ার্ড মসজিদ ঘোনা ইউনিট কমিটির নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ নুরকে।

সংগঠনটির সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল আজাদ ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ইমন স্বাক্ষরিত এক পত্রে মিয়ানমারের রোহিঙ্গা মোহাম্মদ নুরকে সভাপতি, মোবারক হোসেনকে সহসভাপতি, মানুকুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক, মো. ডালিমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সোথাই মং মার্মাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়, মোহাম্মদ নুর নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা হিসেবে থাকলেও কিছুদিন আগে নাইক্ষ্যংছড়ি সদরের মসজিদ ঘোনা এলাকার ১নং ওয়ার্ডে নতুন বসতি গড়েছেন। নুর মিয়ানমারের নাগরিক। কয়েকবছর আগে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহ করেছেন ভুয়া জন্মনিবন্ধন সনদ। এমনকি দেশের প্রচলিত বাংলা ভাষায় কথা বলতে জানেন না নুর। অর্থের বিনিময়ে তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি মোহাম্মদ নুর রোহিঙ্গা কিনা এ প্রশ্নের জবাবে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন, নুর তো মিয়ানমার থেকে অনেক আগেই এসেছে। দীর্ঘদিন এখানেই থাকছে নুর।

এ ব্যাপারে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিন্দু বলেন, নুর বাংলাদেশি নাকি মিয়ানমারের নাগরিক আমি বিষয়টি জানি না। তবে কয়েকজনের কাছে শুনেছি কয়েক বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে নুর। বিষয়টি সঠিক কিনা আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বিষয়টি জানাব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর