,

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে টাইগারদের সেরা ৫ জয়

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। তবে এটাই প্রথম নয়। ক্রিকেট নামের এই লড়াইয়ে মাঝে মধ্যেই এমন চমক দিয়ে এসেছে দেশের টাইগাররা। এবার দেখে নেয়া যাক বাংলাদেশের সেরা ৫টি একদিনের ম্যাচে জয়।

২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেয় টাইগাররা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭৫ রান করে তারা। ইংল্যান্ড থেমে যায় ২৬০ রানে। অসাধারণ ব্যাট করেছিলেন মাহমুদুল্লাহ।

২০১৫-১৬ সালের কথা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করেছিল মাত্র ১৬৮ রান। মাত্র এক উইকেটে সেই রান তুলে নেয় বাংলাদেশ। অসাধারণ খেলেন সৌম্য সরকার।

২০১৪-১৫ সালে মিরপুরে ভারতের বিরুদ্ধে দারুণ জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২০০ রানে অল আউট হয়ে গিয়েছিলেন ধোনি-কোহলিরা। মাত্র ৪ উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলে বাংলাদেশ। ছয় উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৮ সালে ১৬৩ রানে জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ৩২০ রান। কিন্তু, ১৫৭ রানে শেষ হয়ে যায় বিপক্ষের ইনিংস। ম্যাচের সেরা হন সাকিব।

এই তালিকায় যোগ করতে হবে এশিয়া কাপের প্রথম ম্যাচ। প্রথমে ব্যাট করে ২৬১ রান তোলে বাংলাদেশ। দুর্দান্ত সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। কিন্তু, মাত্র ১২৪ রানে থমকে যায় শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর