,

বিয়ের প্রস্তাবে চাকরি গেল বিমানবালার

news-image

আকাশে উড়ছে বিমান। তার ভিতর দায়িত্বরত বিমানবালা। তার ভিতরেই তাকে বিয়ের প্রস্তাব দিলেন তার প্রেমিক। আর সেই প্রস্তাব লুফে নিলেন ওই বিমানবালা। ফলে কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সম্প্রতি ঘটেছে এ ঘটনা। মে মাসে তাকে প্রেমিকের দেয়া ওই বিয়ের প্রস্তাব ভিডিও আকারে প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়ে যায়।

ভাইরাল হয়ে যাওয়ায় তা নিয়ে টনক নড়ে কর্তৃপক্ষের। তারা ওই বিমানবালার বিরুদ্ধে যাত্রীদের প্রতি দায়িত্বে অবহেলার অভিযোগ আনে।

তাদের অভিযোগ ওই বিমানবালা কান্ডজ্ঞানহীনের মতো কাজ করেছেন। এতে শুধু ভ্রমণকারীদের বিরক্তির কারণই হয় নি, একই সঙ্গে তাদের নিরাপত্তা বিঘিœত হয়েছে। ১০ই সেপ্টেম্বর চ্যানেল ৮ এক রিপোর্টে বলে, ওই বিমানবালাকে মে মাসে বিয়ের প্রস্তাব দেয়ার কারণে তিনি একটি পত্র পেয়েছেন। না, সেটা কোনো প্রেমপত্র নয়। চাকরিচ্যুতির। ওই চ্যানেলের খবরে বলা হয়, মে মাসে ওই ফ্লাইটটি রানওয়ে থেকে উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পড়ে বিমানবালার প্রেমিক বিমানের ভিতর এক হাঁটু গেড়ে বসেন। তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর