,

বিয়েতে পেট্রল উপহার!

news-image

জ্বালানি তেলের বাড়তে থাকা দাম নিয়ে উত্তাল ভারতীয় রাজনীতি। এই ইস্যুতে হয়ে গেছে একটি ভারত বন্‌ধও। কিন্তু সেই রাজনৈতিক ইস্যু যে এ ভাবে বিয়ের মঞ্চে আবির্ভূত হবে, তা ভাবতে পারেননি অনেকেই।
পেট্রল যে বিয়ের দামি উপহার হয়ে উঠতে পারে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা হলেও, এমনটাই সত্যি হয়ে গেল তামিলনাড়ুর একটি বিয়ে বাড়িতে।
কাড্ডালোরের এক নবদম্পতি বিয়ের মণ্ডপে অতিথিদের সঙ্গে হাত মেলাতে ব্যস্ত ছিলেন। একে একে সবাই মঞ্চে উঠে বর-কনেকে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। কিন্তু সবাইকে চমকে দিলেন বরের এক দল বন্ধু।

পাঁচ লিটার পেট্রলের একটি জ্যারিকেন হাতে নিয়ে মঞ্চে উঠলেন তাঁরা। নতুন দম্পতির দিকে বাড়িয়ে দিলেন সেই জ্যারিকেন। তাঁদের উপহার। তখন চারিদিকে উঠেছে হাসির রোল।

বর-কনের মুখে এক গাল হাসি।
সারা দেশের মতোই তামিলনাড়ুতেও পেট্রলের দাম আকাশ ছুঁয়েছে। সেখানে বর্তমানে পেট্রল ৮৫.১৫ টাকা প্রতি লিটার। এত দামি একটি পণ্য নিশ্চয়ই বিয়ের উপহার হতে পারে বলে দাবি করেছেন বরের এই বন্ধুরা। রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিতে চেয়েছেন বিয়ের মণ্ডপে। খেলার ছলেই।

সূত্র- এবেলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর