,

মা হচ্ছেন আনুশকা!

news-image

বিনোদন ডেস্ক: বলিউডে এখন এটাই বড় আলোচনার বিষয়। মা হতে চলেছেন আনুশকা শর্মা! ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ গুঞ্জন বেশ ভালোই ডালপালা মেলেছে। গুঞ্জনের পক্ষে কেউ কেউ হাজির করছেন নানা প্রমাণ, অনেকে আবার বিপক্ষেও লিখছেন।

গুঞ্জনের সূচনা মূলত একটি ভিডিও থেকে। গণেশ চতুর্দশী উদ্যাপনে সচেতনতামূলক এক প্রচারণায় হাজির হন আনুশকা শর্মা। আলোচনা শেষে উঠে দাঁড়ানোর সময় খুব সাবধানে, যাতে পেটে চাপ না পড়ে সেভাবে উঠে দাঁড়ান তিনি। এই দৃশ্য দেখেই সবাই তার মা হওয়ার গুঞ্জনে মেতেছে।

এ সময় তার পরনে ছিল কালো, লম্বা, ঢোলা একটি জামা। আনুশকার পাশে ছিলেন তাঁর ‘সুই ধাগা’ ছবির নায়ক বরুণ ধাওয়ান।

বিরাট কোহলির এক টুইটের জের ধরে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সন্তান জন্মানোর গুজব ছড়িয়েছিল। টুইটে বিরাট লিখেছিলেন, ‘অনেক ঘটনা আছে। আসল ঘটনাটি শিগগিরই জানাব।’

এদিকে এমনটাও শোনা যাচ্ছে, আনুশকা আসলে অসুস্থ। মেরুদণ্ডে আঘাত পেয়েছেন তিনি। ওই অনুষ্ঠানে কথা বলার সময় বরুণ ধাওয়ানও আনুশকার অসুস্থতার কথা বলেছেন। ব্যথা নিয়ে সেখানে হাজির হওয়ার জন্য আনুশকাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এতে অন্তঃসত্ত্বা হওয়ার যুক্তি পাচ্ছেন না অনেকে।

সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর