,

‘বঙ্গবন্ধুর বাকি খুনিদের ফেরানোর দাবি জোরদার হচ্ছে’

news-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনিদের ফিরিয়ে আনার দাবি জোরদার হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে অনলাইনে কোটি স্বাক্ষর কর্মসূচি ‘মুভমেন্ট ফর ডিপারটেশন অব কিলার নূর চৌধুরী টু বাংলাদেশ’ এর উদ্বোধন অনুষ্ঠানে এমনটি জানান তিনি।

সামাজিক সাংস্কৃতিক সংগঠন গৌরব ৭১, কানাডা আওয়ামী লীগ অল ওভারসিস বাংলাদেশি, মুভমেন্ট ফর ডিপারটেশন অব কিলার নূর চৌধুরী টু বাংলাদেশ যৌথভাবে এই অনলাইন স্বাক্ষর কর্মসূচির আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে শাস্তিপ্রাপ্ত আসামিদের মধ্যে ছয় জন খুনি বিদেশে পলাতক আছেন। এর মধ্যে মারা গেছেন একজন। আর বাকিদের ফিরিয়ে আনার দাবি জোরদার হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন খুনি রাশেদ চৌধুরী, তাকে ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারও আমাদেরকে সহযোগিতা করছে। সেখানে একটা মামলা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

তিনি বলেন, কানাডার আইনে মৃত্যুদণ্ড দেয়া বিধান নেই, সেজন্য আইনটি শিথিল করে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার একটি মামলাও করেছে। সেখানে আলাপ আলোচনা অব্যাহত আছে।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে কারা জড়িত, বিচারের পথ বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ ও পঞ্চম সংশোধনী কেন করা হয়েছিল– বিএনপি’র কাছে এই তিন প্রশ্নে জবাব চেয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কারা জড়িত? সেই খুনিদের বিচারের পথ বন্ধ করতে কেন ইনডেমনিটি অধ্যাদেশ জারি? কেন এই ইনডেমনিটি অধ্যাদেশকে বাংলাদেশের লাখো শহীদের রক্তের অক্ষরে রচিত সংবিধান পরিবর্তন করে পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল? হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করতে। এই প্রশ্নের জবাব বিএনপি আজও দেয়নি। আমি আবারও সেই প্রশ্নের জবাব চাচ্ছি।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জিয়াউর রহমানও আছেন দাবি করে কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার পর জেনারেল জিয়াউর রহমান, মেজর ডালিমের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মন্তব্য করেছিল -ওয়েল ডান, মেজর ডালিম; কংগ্রাচ্যুলেশন। তার অর্থ কি? এই হত্যাকাণ্ডের নেপথ্যে তিনিও আছেন।

তিনি বলেন, যে খুনিদের আজকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রয়াস এমনকি মামলা পর্যন্ত করতে হচ্ছে, সেই খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন কে? জিয়াউর রহমান। এই খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন কে? জিয়াউর রহমান।

তিনি আরো বলেন, এই খুনিদের বিচার হবে না এই মর্মে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন কে? জিয়াউর রহমান? এবং এই খুনিদের বিচার কাজ বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে পঞ্চম সংশোধনীতে আমাদের সংবিধানেও অন্তর্ভুক্ত করেছিলেন জিয়াউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর