,

২১ আগস্ট হামলার আসামিদের জামিন বাতিলের আবেদন

news-image

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ৮ আসামির জামিন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। সোমবার আদালতে যুক্তি তর্ক উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি (পিপি) সৈয়দ রেজাউল রহমান এ আবেদন করেন। এই মামলায় যারা জামিনে রয়েছেন তাদের জামিন বাতিল করে রায়ের আগমুহূর্ত পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেছেন। যাতে জামিনে থাকা আসামিরা আত্মগোপন না করতে পারে।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি (পিপি) সৈয়দ রেজাউল রহমান সাংবাদিকদের জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) মামলার কার্যক্রম শেষ হলে রায়ের তারিখ ঘোষিত হতে পারে।

তিনি আরো জানান, রায়ের আগ মুহূর্তে আসামিরা আত্মগোপন করতে পারে। তাই রায় ঘোষণার আগ পর্যন্ত আসামিদের জামিন বাতিল করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

অপরদিকে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালতে আসামি পক্ষের শুনানিতে অ্যাডভোকেট এস এম শাহজাহান বলেন, এই মামলায় অধিকতর তদন্ত আইনসঙ্গত হয়নি বলে আইনের উপর ব্যাখ্যা প্রদান করেন।

এদিন দুপুর সোয়া ১২টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের এ মামলার অস্থায়ী ট্রাইব্যুনালে এ যুক্তি উপস্থাপন শুরু করে দুপুর সোয়া ২ টায় শেষ করেন।

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক শাহেদ নূর উদ্দিন এর আদালতে বিচারকার্য পরিচালিত হচ্ছে। বর্তমানে মামলাটি শেষ পর্যায়ে রয়েছে। মোট ১১৭ কার্যদিবস শেষে মামলাটি এই পর্যায়ে এসেছে। এর মধ্যে রাষ্ট্রপক্ষ নিয়েছে ২৭ কার্যদিবস আর আসামিপক্ষ নিয়েছে ৮৯ কার্যদিবস।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট পল্টনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ চলাকালে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২২ জন নিহত হয়। এছাড়া তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর