,

কোটার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

news-image

কোটা পর্যালোচনা সংক্রান্ত কমিটির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। সোমবার বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আমরা কমিটির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছি। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

তবে সরকার চাইলে ৩য় ও ৪র্থ শ্রেণির চাকরিতে কোটা সংস্কার করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে যুগ্ম-আহ্বায়ক ফারুক খান বলেন, ছাত্রসমাজ ফাইল চালাচালিতে আস্থা রাখতে পারছে না। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। দাবি পূরণ হলে পড়ার টেবিলে ফিরবো।

তিন দফা দাবিগুলো হলো- পাঁচ দফার ভিত্তিতে কোটার সংস্কার, মামলা প্রত্যাহার ও হামলার বিচার।

এদিকে সংবাদ সম্মেলন থেকে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর