,

ঠাকুরগাঁওয়ে গৃহবধু ধর্ষণের অভিযোগ একজন আটক

news-image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে আবেদুল হক (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে আটককৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম।

আটক আবেদুল হক উপজেলা বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ করিবাজ পাড়া এলাকার মৃত ঢেপা মোহাম্মদের ছেলে।

গৃহবধুর স্বামী হামিদুল ইসলাম বলেন, রোববার দুপুরে আমি ও আমার পরিবারের লোকজনের অজান্তে আমার স্ত্রী প্রতিবেশী আবেদুল হকের বাড়ীতে যায়। এ সময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে আমার স্ত্রীকে শয়ন ঘরের মেঝেতে জোর পূর্বক ধর্ষণ করে। সোমবার সকালে আমি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছি।

বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর