,

সরকারি কাজে বাঁধা, ৫ জনের কারাদণ্ড

news-image

ঠাকুরগাঁওয়ের লাহেড়ীহাট সাব-রেজিস্ট্রি অফিস ভাংচুর, সরকারি কাজে বাঁধা, চাঁদা দাবি ও মারধর করার দায়ে ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও দ্রুত বিচার আদালতের বিচারক আর. কিউ. এম. জুলকার নাইন এ রায় দেন।

দন্ড প্রাপ্তরা হলো:- বালিয়াডাঙ্গী উপজেলার ঠুমনিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে লিপটন ওরফে আজমগীর কবিরকে (৩৭) পৃথক দুই দিনের ঘটনায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল। ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল দেয়া হয়েচে চার জনকে, তারা হলো: – ওই উপজেলার ঠুমনিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে নয়ন ওরফে নজরুল ইসলাম (৩৫), পাঁচ দুয়াল গ্রামের মৃত ইসমাইল হকের ছেলে সপন ওরয়ে স্বপন আলী (২৯), ধরতলা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে নজরুল ওরফে নজরুল ইসলাম (৩৮) ও ঠুমনিয়া হাজীপাড়ার মৃত তোজাম্মেল হকের ছেলে শরিফুল ইসলাম ওরফে সুমন(৩০)।

মামলার বিবরণে জানা যায়, এ বছরের ২৯ জানুয়ারি বিকালে লিপটন, নয়ন, স্বপন, নজরুল, সুমনসহ ২৫-৩০জন বালিয়াডাঙ্গী উপজেলার লাহেড়ী সাব রেজিষ্ট্রি অফিসে ঢুকে হামলা চালিয়ে অফিস সহকারী ও নৈশ প্রহরীকে মারধর করে। এরপর জিম্মি করে চাঁদা দাবি করে।

এছাড়াও পর দিন ৩০ জানুয়ারি লিপটন আবারে অফিসে এসে অফিস পিয়ন মুসলিমকে মারধর করে। এ ঘটনায় সাব রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর