,

সংসদে জনপ্রশাসন মন্ত্রী, ৩ লাখের বেশি সরকারি পদ শূন্য

news-image

সংসদে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৫১১টি। এসব পদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্য পদ রয়েছে ২ হাজার ৫৯৬টি।

মন্ত্রী বলেন, শূন্য পদের বিপরীতে কোন কোন দপ্তর ও সংস্থার নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কিছু কিছু শূন্য পদ পদনোন্নতির মাধ্যমে পূরণ করার যোগ্য। একই সঙ্গে কিছু কিছু পদ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) মাধ্যমে পূরণযোগ্য বিধায় শূন্য পদ পূরণের তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ করা সম্ভব নয়।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় এমপি মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। একই এমপির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের অফিস আদালতে সাধারণ মানুষ যাতে সঠিক সেবা পায়, সেই বিষয়ে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এসব সেবার মধ্যে সিটিজেন চার্টার অন্যতম; এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সেবা পদ্ধতি সহজিকরণের উদ্দেশ্যে সরকারি প্রতিষ্ঠানে হেল্পডেস্ক স্থাপন, মাঠ প্রশাসনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপন, ইলেক্ট্রনিক হাজিরা, সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনতে ই-জিপি/ই-টেন্ডারিং চালু করা এবং সরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘স্ট্রেংদেনিং গর্ভনমেন্ট থ্রু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব দ্য বিসিএস ক্যাডার অফিসিয়াল’ শীর্ষক প্রকল্প ফেজ-১ গ্রহণ করা হয়েছে।

সেলিম উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে প্রজাতন্ত্রে কর্মরত প্রথম শ্রেণি থেকে চতৃর্থ শ্রেণি পর্যন্ত বেতনস্কেল গ্রেডভিত্তিকভাবে পরিচিত হচ্ছে। এর আগে চাকরি বেতন ও ভাতাদি আদেশ, ২০০৫ জারির পূর্বে জন-প্রশাসনের কর্মচারিগণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে বিভাজিত ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর