,

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে যা করল বখাটেরা!

news-image

টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

উপজেলার ইচাইল গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ইচাইল গ্রামের শামছুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৩)।

মামলা সূত্রে জানা যায়, কাতার প্রবাসীর স্ত্রী তার ৫ বছরের মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসার পথে প্রতিনিয়তই তাকে উত্যক্ত করতো এলাকার কয়েকজন বখাটে। পরে গত ৯ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘরে ঘুমোতে যায় ওই গৃহবধূ। পরে রাত আনুমানিক ১১টার দিকে তারা (মামলায় অভিযুক্ত ও গ্রেফতারকৃত আসামিরা) কৌশলে তার ঘরে ঢুকে তার মেয়ের গলায় ছুরি ধরে ধর্ষণ করার চেষ্টা করে।

এ অবস্থায় ওই গৃহবধূ ডাক-চিৎকার করলে মেয়েকে খুন করবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে তাকে ধর্ষণ করতে ব্যর্থ হলে অভিযুক্তরা তার হাত-পা বেঁধে চুল কাটার মেশিন দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। এ ঘটনা প্রকাশ করলে তার সংসার টিকবে না বলে হুমকি দিয়ে চলে যায় তারা।

পরে এ ঘটনায় ওই গৃহবধূ ১৫ সেপ্টেম্বর চার জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা করেন।

মির্জাপুর থানার ওসি একে এম মিজানুল হক বিডি২৪লাইভকে বলেন, ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করার ঘটনায় একটি অভিযোগ পেয়ে, সেটিকে মামলা হিসেবে গন্য করা হয়েছে। এ ঘটনায় গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে রোববার (১৬ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের ৭দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়ে।

এ ব্যাপারে এখনও তদন্ত চলছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর