,

স্মার্ট কার্ড দিয়ে যাওয়া যাবে যে ৭টি দেশে!

news-image

স্মার্ট কার্ড ও ভিসা দিয়ে সার্কের ৭ টি দেশে যাওয়া যাবে। সে ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন হবে না। ভবিষ্যতে এমন পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

তিনি বলেন, আমাদের স্মার্ট কার্ডে অনেক নিরাপত্তা রয়েছে । এটি ভবিষ্যতে পাসর্পোট হিসেবে কাজে আসবে। ৭ টি দেশ হলো- ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ।

মহাপরিচালক বলেন, এই কার্ডগুলো দিয়ে পাসপোর্টের কাজও করা যাবে। আমরা ফেমবোসার দেশগুলোতে পাসপোর্টের বদলে স্মার্টকার্ড ব্যবহার করতে পারব। এতে করে আমাদের পাসপোর্টের ঝামেলা কমে যাবে। শুরুতেই আমরা ফেমবোসার অন্তর্ভুক্ত দেশগুলো দিয়েই এই প্রক্রিয়া শুরু করতে চাই। পরবর্তীতে আস্তে আস্তে সবদেশে এটি চালু করা হবে। শীঘ্রই আমরা এই প্রক্রিয়া শুরু করব।

তিনি বলেন, স্মার্টকার্ডের মধ্য পাঁচটি স্তরে ২৫টি সিকিউরিটি ফিচার আছে। কার্ডে পাঁচটি লেয়ারে সিকিউরিটি ফিচার দেওয়া আছে। এছাড়াও নাগরিকের সম্পূর্ণ বায়োডাটা এর মধ্যে সংরক্ষিত আছে। কার্ডের ভেতরে একটি পাতা আছে, যেখানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, জাতীয় সংগীত, বাংলাদেশের মানচিত্র, শাপলা ফুল, আলট্রাভায়োলেট রে, চোখের আইরিশ, বায়োমেট্রিক, ফিঙ্গার প্রিন্টসহ আরও কয়েকটি ফিচার আছে। এ ছাড়া একজন মানুষের ৩১টি ডাটা আছে। এই ডাটাগুলো তার কি না আইডি পাঞ্চ করলেই সব দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর