,

বাংলাদেশি বংশোদ্ভূতদের নাগরিকত্ব দেবে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূতদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তাদের দেয়া হবে পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। একই সুবিধা পাবে আফগানিস্তান বংশোদ্ভূত শরণার্থীরাও।

সরকারের দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রথমবারের মতো রোববার করাচি সফরে গিয়ে এ কথা বলেন। এ ছাড়া করাচিকে নিয়ে করা মাস্টারপ্ল্যানেরও ঘোষণা দেন তিনি।

ইমরান খান বলেন, এই মেট্রোপলিটন শহরে কয়েক লাখ অনিবন্ধিত বাংলাদেশি ও আফগান বসবাস করছেন। শহরটিতে নেই কোনো সামাজিক নিরাপত্তাব্যবস্থা। ওই সব বাংলাদেশি এবং আফগান পাননি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। এ জন্য তারা কোনো চাকরি পান না।

করাচিতে শিক্ষা ও চাকরির সুযোগ না থাকায় নিম্ন শ্রেণির মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এটি তাদের ওপর এক ধরনের জুলুম, যা বন্ধ হওয়া প্রয়োজন।

এ জন্য বাংলাদেশি ও আফগান অভিবাসী ও শরণার্থীদের সন্তানরা পাকিস্তানি নাগরিকত্ব ও পাসপোর্ট পাবে।

এ সময় সিন্ধু মেট্রোপলিটনের রাস্তায় ব্যাপকহারে অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর