,

তেলগু ছবিতে বাংলাদেশি নায়িকা, মুক্তি পেল পোস্টার

news-image

বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে দাপটে এগিয়ে যাচ্ছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। আকাশ সংস্কৃতি ও অনলাইনের কল্যাণে এদেশের মানুষের কাছে তেলেগু সিনেমা বেশ পরিচিত। একটি তেলেগু সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তা।

মেঘলা ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান তিনি। ‘সাকালাকালাভাল্লাবুডু’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক হচ্ছে বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তার। ১৫ সেপ্টেম্বর শিবা গণেশ পরিচালিত ছবিটির ফার্স্টলুক মুক্তি পেয়েছে। এই ছবির পোস্টার নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করে সকলের দোয়া চেয়েছেন তিনি।

মেঘলা বলেন, এটি রোমান্টিক অ্যাকশন-কমেডি মুভি বলতে পারেন। আমি একজন পুলিশ অফিসারের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সেখানে ভিলেন আমাকে পছন্দ করেন। একটা পর্যায়ে আমাকে কিডন্যাপ করা হয়। অন্যদিকে নায়ক আমাকে উদ্ধার করেন। পুরো মুভিটি চোর-পুলিশ খেলার মতো বলতে পারেন। প্রতিটা মুহূর্তে এক ধরনের উত্তেজনা থাকবে।

‘আমি শুধু চেয়েছি তোমায়’ দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত মুক্তাকে আরো দেখা গেছে ‘নবাব’ ও ‘পাষাণ’-এ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর