,

বলিউডের প্রতি আগ্রহী সেলেনা

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ এবার বলিউডের সিনেমায় গান গাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। তার ক্যারিয়ারে এটি বেশ চমত্কার একটি অভিজ্ঞতা হবে বলে জানান তিনি। মার্কিন এ তারকাকে জিজ্ঞেস করা হয়, বলিউড সিনেমায় গাইতে বলা হলে তিনি কি তা বিবেচনা করবেন? ভারতের একটি মার্কিন সংবাদসংস্থাকে সেলেনা বলেন, ‘আমি বলিউড সিনেমায় গান গাইতে চাই। তবে এখনো কোনো প্রস্তাব আমি পাইনি। তবে গান করার আগ্রহ আমার প্রচণ্ড পরিমাণে রয়েছে।’

ভারতীয় সংগীত নিয়ে গায়িকার আগ্রহ অবশ্য বেশ পুরনো। ২০১৩ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম স্টুডিও অ্যালবামের হিট গান ‘কাম অ্যান্ড গেট ইট’-এ ভারতীয় সংগীতের ব্যাপক প্রভাব ছিল। বিশেষ করে গানে তবলার ব্যবহার খুবই প্রশংসিত হয়। গানের সঙ্গে সেলেনাকে প্রশ্ন করা হয় অভিনয় নিয়ে। তিনি জানান গান-অভিনয় দুটির প্রতি সমান আগ্রহের কথা, ‘অভিনয় সব সময় আমার হৃদয়ে আছে। কিন্তু আমার জীবনে গান ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে আছে। দুটির জন্যই আমি কৃতজ্ঞ, দুটিই খুব ভালোবাসি। তবে এখন অভিনয়ে আরেকটু বেশি মনোযোগী হতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর