,

৪০ বীরাঙ্গনার তালিকাভুক্তি বিষয়ে তথ্য সংগ্রহ শুরু

news-image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের ৪০ বীরাঙ্গনাকে তালিকাভুক্ত করার দাবি উঠেছে বহুবারই, কিন্তু আমলে নেয়নি কেউই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনেক আবেদনের পর ওই নারীদের তালিকাভুক্ত করে সম্মাননা প্রদান বিষয়ে এবারই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

বিষয়টি যাচাইয়ের কাজ শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

৭১’র সেই যুদ্ধে ভয়াল ঘটনার রূপ নিয়েছিল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। উপজেলার প্রাণকৃষ্ণপুর, আন্দোলগ্রাম, সারাইপাড়া ও খয়েরগুনি গ্রামের ১১৯ জনকে গুলি করে হত্যা করেছিল হানাদার বাহিনী। সেই গণহত্যায় নবাবগঞ্জের চড়ারহাট পরিণত হয় বধ্যভূমিতে। সম্ভ্রমহানির ঘটনাও ঘটেছিল এসব গ্রামে। এলাকার সম্ভ্রম হারানো নারীরা লজ্জায় সমাজে মাথা উঁচু করে কিছু বলতে পারেন না কখনও।

আক্ষেপের সুরে নির্যাতিত মেহেরুন নেছা বলেন, ‘নাইবা থাকল ইতিহাসে আমাদের নাম, কিন্তু আমাদের নিয়েই তো ইতিহাস।’

৪০ বীরাঙ্গনার সম্মাননায় ভূষিত করার দাবি করেছেন নবাবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বলেন, ‘যারা নিজেরাই স্বীকার করবেন তাঁদেরকেই তালিকাভুক্ত করা হবে।’

মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার ৪০ নারীর বিষয়ে তথ্য চেয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। ইতিমধ্যে তিন সদস্যের কমিটির মাধ্যমে যাচাইয়ের কাজ শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর