,

সংসার ভাঙার খবর গুজব, সুখেই আছি: অপি করিম

news-image

বিনোদন প্রতিবেদক : কদিন ধরেই জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কিছু গণমাধ্যমে বিচ্ছেদের প্রসঙ্গ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে।

বিচ্ছেদের খবরে বিরক্ত অপি করিম। তিনি বলেন, ‘যা শোনা যাচ্ছে পুরোটাই গুজব। যেসব কথা শোনা গেছে তা একদমই ভুল। আমরা ভালো আছি। আমরা একসঙ্গে আছি সবার দোয়ায়, আমরা সুখে শান্তিতে সংসার করছি।’

ভালোবেসে ২০১৬ সালের ঈদের দিন বিয়ের পিঁড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর। এক সময়ের ছোট পর্দার নিয়মিত মুখ অপিকে এখন মিডিয়াতে খুব একটা দেখা যায় না। তিনি ব্যস্ত আছেন সংসার ও শিক্ষকতা নিয়ে।

অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন। তিনি নাটকে এবং চলচ্চিত্র দুই অঙ্গনেই অভিনয় করেছেন।

তিনি জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সাল থেকে অভিনয় কমিয়ে দেন অপি। তার অভিনীত নাটকের মধ্যে অন্যতম সকাল-সন্ধ্যা, শুকতারা, আপনজন, সবুজগ্রাম, তিতির সুখ, অক্ষয় কোম্পানির জুতো, ছায়াচোখ, জলছাপ, সাদাআলো সাদাকালো, ছায়াফেরী, যে জীবন ফড়িংয়ের, থতমত এই শহরে, মান-অভিমান, কেমন আছো?, এ শহর মাধবীলতার না, ভূতের ভয়, হঠাৎ প্রিয়তমা, অবাক ভালোবাসা।

অপির উপস্থাপনায় জীবনযাত্রা, সোনালি প্রান্তরে, আমাদের জাদুকর, অপিস গ্লোয়িং চেয়ার অনুষ্ঠানগুলো বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও অসংখ্য বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর