,

সিপিএলে টানা দ্বিতীয় শিরোপা শাহরুখের দলের

news-image

স্পোর্টস ডেস্ক: গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) জিতে নিলো ট্রিনবাগো নাইট রাইডার্স। এনিয়ে তৃতীয় ও টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো বলিউড তারকা শাহরুখ খান মালিকানাধীন দলটি। জয়ের দিন মাঠে উপস্থিত না থাকলেও টুইট পোস্টে দলকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ।

আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে শুরু হয় ষষ্ঠ আসরের ফাইনাল। এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইটদের অধিনায়ক ডোয়াইন ব্রাভো।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সক্ষম হয় আমাজন ওয়ারিয়র্সরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নিউজিল্যান্ড তারকা লুক রঞ্চি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন জেসন মোহাম্মেদ। নাইটদের হয়ে খারি পিরে তিনটি ও ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট তুলে নেন ফাওয়াদ আহমেদ, সুনীল নারিন ও আলি খান।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৩ বলে মাত্র দুই উইকেট হারিয়ে ১৫০ রান তুলে নেয় ব্রাভোর দল।
এদিন ৩৯ বলে ৬৮ রানের চমৎকার ইনিংস খেলেন মুনরো। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ব্যাটিং করায় সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই কিউই ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর