,

গাইবান্ধায় আজও চলছে না বাস, দুর্ভোগে যাত্রীরা

news-image

গাইবান্ধা প্রতিনিধি: পূর্ব ঘোষণা ছাড়াই রোববার থেকে শুরু হওয়া গাইবান্ধায় পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন আজ সোমবারও গাইবান্ধা জেলা শহর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দূরপাল্লার বা অভ্যন্তরীণ কোনও বাস-মিনিবাস চলাচল করছে না। এতে করে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বাসমালিক, চালক ও সুপারভাইজারদের জেল-জরিমানার বিধান রেখে আইন পাস করায় প্রথমে দিনাজপুর জেলায় এই কর্মসূচি শুরু হয়। পরে গাইবান্ধা ও রংপুরসহ উত্তরের কয়েকটি জেলায় হঠাৎ এ বাস ধর্মঘট পালিত হয়।
কয়েকজন বাস শ্রমিক জানান, এই আইনের আলোকে চালক ও সুপারভাইজাররা নিরাপত্তাহীন বোধ করছেন। তাই আইনের সংশোধন না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে, সকাল ৯টায় গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীদের দুর্ভোগের চিত্র। সারিবদ্ধভাবে বাস দাঁড় করে রাখা হয়েছে। চালক বা সহকারীরা বসে আছেন। ব্যাগ ও মালপত্র হাতে যাত্রীরা ঘোরাঘুরি করছেন। কেউ কেউ বাড়িতে ফিরে যাচ্ছেন, কেউ কেউ বাস আসবে এই আশায় টার্মিনালে বসে আছেন।

গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সভাপতি, মকবুল হোসেন বলেন, প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনে জরিমানা ও সাজার বিধান সংশোধনের দাবিতে চালকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর