,

রাত্রিযাপন নিষিদ্ধ হচ্ছে সেন্টমার্টিনে

news-image

নিউজ ডেস্ক।। পরিবেশ রক্ষায় এবার নিষিদ্ধ হচ্ছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন দ্বীপ সেন্টমার্টিনে রাত্রিযাপন। সরকারে এ উদ্যোগের কথা জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জানান, সব পরিকল্পনা শেষ। কিছুদিনের মধ্যেই এটি কার্যকর করা হবে।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংকের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, পরিবেশ দূষণ আমাদের কাছে নতুন কিছু নয়। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর পাশে গেলে এটি আরও পরিষ্কার হয়। তারপরও আমরা পরিবেশ রক্ষার চেষ্টা করছি। পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করা হবে। একইসঙ্গে দখলকৃত সব জমি উদ্ধারে কাজ করা হচ্ছে। বিভিন্ন ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে ৬০০ মামলা করা হয়েছে, যেগুলো চলমান।

পরিবেশ দূষণ প্রতিরোধে আগামী সংসদ অধিবেশনে নতুন করে পরিবেশ আইন উঠছে জানিয়ে তিনি বলেন, গ্রুপ অব কোম্পানিগুলো যেন নদী দূষণ করতে না পারে, এজন্য নজরদারি হচ্ছে। ইতিমধ্যে বুড়িগঙ্গাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভারে স্থানান্তর করা হয়েছে।

এদিকে বন ও পরিবেশ মন্ত্রীর এই বক্তব্যের পর পরই ক্ষোভ দেখা দিয়েছে পর্যটন প্রেমিদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের বহি:প্রকাশ করতে গিয়ে সাংবাদিক উম্মুল ওয়ারা সুইটি লিখেছেন, মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলবেন মাননীয় বন পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ? পর্যটনের জন্য এই সেন্টমার্টিন একটি অসাধারণ জায়গা। বিশেষ করে রাতে আকাশ তারা চাঁদ জোছনা এক অন্যরকম রূপ নেয়। যা সাধারণত বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না। ফেইসবুক স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি বলেন, হাতুড়ে ডাক্তারের মতো মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলার মত পরামর্শ পর্যটন শিল্পের জন্য কতটা আশার বাণী শোনাবে? আমি মন্ত্রীর এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানাই। ফেইসবুক ব্যবহারকারী হরিদাস চক্রবর্তী পঙ্কজ নামের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অপর এক ছাত্র লিখেছেন, সেন্ট মার্টিনের সকল সৌন্দর্য্য রাত্রিরে। বন্ধুদের সাথে সেখানে রাত্রিযাপনের মজা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। তাই মন্ত্রির কাছে অনুরোধ এই সিদ্ধান্ত বাতিল করা হউক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর