,

৭০০০ কলার মোচায় তৈরি গণেশপ্রতিমা

news-image

অনলাইন ডেস্ক: গণেশ চতুর্থী উদযাপন উপলক্ষে ভারতের চেন্নাইতে প্রায় সাত হাজার কলার মোচা দিয়ে তৈরি করা হয়েছে বিশাল এক গণেশপ্রতিমা। পরিবেশবান্ধব থিমে নির্মিত এ প্রতিমার উচ্চতা প্রায় ১০ ফুট। আর তা নির্মাণে সময় লেগেছে ১০ দিন।

এই অনন্য প্রতিমা দেখতে ভিড় করেন অসংখ্য ভক্ত। অনেকে প্রতিমাটির সঙ্গে সেলফি তোলেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সাংবাদিকরাও।

গণেশ চতুর্থী বা গণেশোৎসব ভারতের সর্বত্র উদযাপিত হলেও মহারাষ্ট্রে বিশেষ আনুষ্ঠানিকতার সঙ্গে তা উদযাপন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে কাদামাটি দিয়েই গণেশের প্রতিমা তৈরি করা হয়।

সম্প্রতি বেঙ্গালুরুতে গণেশপ্রতিমা তৈরি করা হয়েছে আখ দিয়ে। পূজা শেষে ওই আখগুলো জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

গণেশ চতুর্থী একটি বাৎসরিক পূজা-উৎসব যা হিন্দু দেবতা গণেশের জন্মোৎসব রূপে উদযাপিত হয়। বিশ্বাস করা হয়, এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। এ বছরের উৎসব শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। ১০ দিন ধরে চলে তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর