,

তামিমের দেশপ্রেম নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রশংসা

news-image

স্পোর্টস ডেস্ক: ম্যাচের পর বাংলাদেশের সাবেক ও শ্রীলঙ্কার বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তামিম।
শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই ইনজুরির কবলে পড়েন তামিম ইকবাল। ইনিংসের শেষদিকে ব্যান্ডেজ হাতে নেমেছিলেন মাঠে। বাংলাদেশের তারকা এই ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ আনন্দবাজার পত্রিকা। ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী এই গণমাধ্যম খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। আর তাদের ফেসবুক পেজে এটি প্রকাশের পর হয়েছে ভাইরাল।

‘তামিমের এক হাতে ব্যাটিংকে দৃষ্টান্ত বলছে ক্রিকেট মহল’ শিরোনামে করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক হাতে তামিমের ব্যাটিং ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। বলা হয়, সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য নজির তৈরি করলেন তিনি। শেষ উইকেটে শতরানকারী মুশফিকুরের সঙ্গে তার ৩২ রানের বাংলাদেশকে আড়াইশোর ওপারে পৌঁছেও দেয়। এবং বাংলাদেশ জিতেই শুরু করে এশিয়া কাপে অভিযান।

আনন্দবাজারের ফেসবুক পেজে ভারতীয়রা তামিমের প্রশংসা করে কমেন্টও করেছেন। সুমন মণ্ডল নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, তামিম শুভেচ্ছা জানাই তোমায়। দেশের হয়ে এই অবদানের জন্য। ভারতীয় বাঙালি হয়েও আর এক বাঙালির জন্য গর্ব বোধ করছি। ক্রিকেট বিশ্ব তোমায় অনেকদিন মনে রাখবে। স্যালুট জানাই তোমায়।

সমীর নন্দী নামের অপর ফেসবুক ব্যবহারকারী বলেন, আমি ভারতীয় বাঙালি হয়ে বলছি তামিম গতকাল দেশের জন্য যে সাহসিকতা দেখিয়েছ, সত্যি অবাক হয়েছি, স্যালুট তামিম ভাই। সত্যি একেই বলে দেশপ্রেম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর