,

‘মধ্যরাতে এসে আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিতে পারি’

news-image

বিনোদন ডেস্ক : হলিউডে আলোচিত কাস্টিং কাউচ নিয়ে বহুদিন হল অনেকেই সরব হয়েছেন। এই নিয়ে #MeToo movement-এ নাম লিখিয়েছেন বহু অভিনেতা, অভিনেত্রী। অনেকেই তাঁদের সঙ্গে কর্মস্থলে ঘটা যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। হলিউডের পাশাপাশি সেই #MeToo movement-এর টেউ এসেছে আরব সাগরের তীরেও। যদিও বলিউডের সব অভিনেতা অভিনেত্রীই যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তেমনটাও নয়। অনেকেই এখনও চুপ রয়েছেন। তবে এক্ষেত্রে অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই আলোচনায় ছিলেন। সম্প্রতি #MeToo movement-এ সামিল হয়েছেন রাধিকা। ‘ইন্ডিয়া টুডে মাইন্ড রক ২০১৮’তে বলিউডের অনেক বিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

৩৩ বছর বয়সী রাধিকা বলেণ, শুধু মহিলারাই নয়, এক্ষেত্রে পুরুষদেরও বিষয়টি নিয়ে মুখ খোলা দরকার,আর তাহলেই কাস্টিং কাউচের ঘটনা আটকানো যাবে। নিজের ভয়ানক এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রাধিকার কথায় ”সম্প্রতি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। শ্যুটিং সেরে আমি আমার ঘরে ফেরার জন্য লিফটে উঠছি, সেসময় সেই লিফটে আরও এক ব্যক্তি উঠেছিল। ওই ব্যক্তিও আমার সঙ্গে একই ফিল্মে কাজ করছিল, তবে আমাদের মধ্যে তেমন কথা হয় না, আসলে কথা বলার প্রয়োজন পড়েনি। লিফটে হঠাৎই ওই ব্যক্তি আমায় বললো, আমার জানার দরকার রাতে কী কোনওভাবে আমাকে তোমার প্রয়োজন হতে পারে? মধ্যরাতে এসে আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিতে পারি।”

তবে রাধিকা অবশ্য আরও জানান, ”যদিও ওই ছবির শ্যুটিং সেটের পরিবেশ অনেকটাই স্বাভাবিক ও স্বচ্ছন্দ ছিল। যদিও ওই ঘটনার কথা আমি ছবির পরিচালককে জানিয়েছিলাম, তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে পরিচালক আমায় জানিয়েছিলেন আসলে ওই ব্যক্তি এধরনের পরিবেশেই অভ্যস্ত, তাই ওর পক্ষে বোঝা সম্ভব হয়নি যে এটা আমার কাছে খুবই অস্বস্তিকর, অপমানজনক ছিল। পরে অবশ্য ওই ব্যক্তি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। ”

রাধিকার ভাষ্যমতে, ”আসলে সবই ক্ষমতা। এসবই কখনও ধর্মীয়, কখনও যৌন কখনও বা অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। কেউই তাঁদের ক্ষমতা হারাতে চাননা। আর এটাই সর্বত্র চলছে। ”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর