,

তামিমের ভাই নাফিস যে অনুরোধ করল দর্শকদের কাছে

news-image

তামিমের ভাই নাফিসএশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত সূচনাকে ছাপিয়ে গেছে এক হাতে তামিম ইকবালের ব্যাটিং। ক্রিকেট দুনিয়ায় বইছে প্রশংসার জোয়ার। এদিকে তামিমের ভাই বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল ছোট ভাইয়ের এমন সাহসিকতায় গর্বিত। পাশাপাশি দর্শকদের কাছে অনুরোধ করেছেন নাফিস।

হাতে চোট নিয়েই ইউনিমনি এশিয়া কাপ ২০১৮ আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল।তবে এতে বেড়েছে আরও বিপত্তি। টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তামিম।

ব্যথার পরিমাণ বেশি থাকায় চোটের ধরন জানতে এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। স্ক্যানে তামিমের বাঁহাতের কব্জিতে চিড় ধরা পড়ে। এরপর হাসপাতাল থেকে মাঠে ফিরে দলের বিপদে ৪৭তম ওভারের শেষ বলে এক হাতে ব্যাট নিয়ে উইকেটে নেমে পড়েন তামিম। মুশফিকের সাথে শেষ উইকেট জুটিতে মহাগুরুত্বপূর্ণ ৩২ রান যোগ করেন।

ভাইয়ের এমন সাহসিকতায় গর্বিত নাফিস ইকবাল। সম্প্রতি চ্যানেল আই অনলাইনের দেয়া এক সাক্ষাৎকারে নাফিস বলেন, ‘আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো এই জিনিসটা যাতে মনে রাখে। এখন সবাই প্রশংসা করছে হয়তো দুদিন পর মানুষ তাকে নিয়ে অন্যরকম মন্তব্য করতে পারে। ভাই হিসেবে আমি গর্বিত, দেশকে সে গর্বিত করেছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবেও আমি গর্বিত। তাকে এই কাজের জন্য যেন সবাই মনে রাখে।’

সর্বশেষ উইন্ডিজ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তামিম। ফর্ম ধরে রাখতে দেশে ফিরে এশিয়া কাপের জন্য কঠোর অনুশীলন শুরু করেন। কিন্তু ২৬ আগস্ট হাতে চোট পান। এরপর সুস্থ হয়ে দলের সাথে যোগ দেন। কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচেই আবার পড়লেন ইনজুরিতে।

ইনজুরি প্রসঙ্গে নাফিস বলেন, ‘ওর (তামিম) যখন ইনজুরি হয়েছে আমি খুবই আপসেট ছিলাম। শেষ সিরিজে (উন্ডিজের বিপক্ষে) এত ভাল খেলেছে, ভাল যাচ্ছিল…যাই হোক এসব কারণে একটু আপসেট ছিলাম। হাতে একটু ব্যথা নিয়েই দুবাই গেল। তারপর যখন শুরুর ম্যাচেই আঘাত পেল আরও হতাশ হয়ে পড়লাম। কিন্তু তামিম যখন উইকেটে ফিরে আসল একজন খেলোয়াড় হিসেবে আমি খুবই অবাক হই। গ্লাভস পরতে পারছে না, যেভাবে ব্যাটিং করেছে আঘাত লাগতে পারতো। এটা অনেক প্রেরণাদায়ক একটা সিদ্ধান্ত বাংলাদেশের জন্য।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর