,

এবার শুরু হলো শাকিব খানের বাড়িতে বাপ্পীর ‘পাগলামি’

news-image

বিনোদন ডেস্ক : শুরু হয়েছে নায়ক বাপ্পীর নতুন ছবি ‘পাগলামি’। গতকাল শনিবার থেকে পূবাইলে শাকিব খানের শুটিংবাড়ি ‘জান্নাতে’ শুরু হয়েছে ছবির কাজ। ছবিটি পরিচালনা করছেন কমল সরকার। এই ছবিতে বাপ্পীর বিপরীতে কলকাতার মডেল শ্রাবণী রায়ের অভিনয় করার কথা রয়েছে।’

কমল সরকার বলেন, ‘আমরা গতকাল থেকে পূবাইলের শাকিব খানের শুটিং বাড়ি জান্নাতে কাজ শুরু করেছি। এখানে মূলত নায়কের বাড়ির অংশ ও ফাইটের শুটিংগুলো করছি। আগামী শুক্রবার পর্যন্ত টানা শুটিং করার ইচ্ছে রয়েছে। আশা করি এর মধ্যে নায়ক বাপ্পীর একক অংশটি শেষ করে ফেলতে পারব।’

ছবিতে কাজ করার জন্য কলকাতার শ্রাবণী রায়ের আসার কথা রয়েছে। তাঁর আসা নিয়ে কমল সরকার বলেন, ‘আসলে বিদেশি শিল্পী আমাদের দেশে কাজ করতে গেলে সরকারি কিছু নিয়ম মেনে কাজ করতে হয়। আমরা এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ে কাগজ জমা দিয়েছি। এখন সরকারের অনুমতি পেলে শ্রাবণী রায় ভিসার জন্য আবেদন করবেন। আশা করি সরকারের নিয়ম মেনেই চলতি মাসেই আমরা বাকি কাজ করতে পারব।’

বাপ্পী চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা গতকাল থেকে ছবির শুটিং শুরু করেছি। ছবিতে কলকাতার নায়িকা কাজ করার কথা থাকলেও এখানে আমার অংশের কাজটি করা হচ্ছে। আশা করি টানা সাতদিন শুটিং করার পর আমার অংশের কাজ শেষ হবে।’

বাপ্পী আরো বলেন, ‘ছবির গল্পটা একেবারেই আলাদা ধরনের একটি গল্প নিয়ে নির্মাণ হচ্ছে। তা ছাড়া কমল সরকার স্যার অনেক সিনিয়র নির্মাতা। আশা করি দর্শক ভালো কিছু পাবেন। এখন পর্যন্ত আমি যে শুটিং করেছি তাতে আমি সন্তুষ্ট। গল্প ও মেকিংয়ে নতুনত্ব আছে।’‘পাগলামি’ ছবিটি প্রযোজনা করছে হিমেল ইন্টারন্যাশনাল ফিল্মস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর