,

রাজধানীতে ছোট বোনকে আটকে বড় বোনকে অভিনেতার ছেলের ‘ধর্ষণ’

news-image

রাজধানীর আশুলিয়ায় ছোট বোন ও তার স্বামীকে আটকে রেখে বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিনেতার ছেলের বিরুদ্ধে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার রওশনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মিথুন ও আরফান নামের দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মিথুন অভিনেতা এ আর মন্টুর ছেলে। অপরজন এ আর মন্টুর ভায়রার ছেলে। তাদের বাড়ি আশুলিয়ার মধ্য গাজীরচটে।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, আশুলিয়ার গাজিরচট এলাকায় ছোট বোনের বাড়িতে বেড়াতে আসে তার বড় বোন। পরে দুপুরের দিকে হঠাৎ করেই স্থানীয় মিথুন ও আরফান সহ ৪ বখাটে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বোন আর বোনের স্বামীকে একটি কক্ষে আটকে রাখে। এ সময় বেড়াতে আসা ওই তরুণীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে বখাটেরা পালাক্রমে তার উপর পাশবিক নির্যাতন চালায়। এছাড়াও এ বিষয় কাউকে জানালে তাদেরকে মেরে ফেলারও হুমকি দেয় বখাটেরা।

এদিকে শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ধর্ষিতা বিষয়টি আশুলিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে ও পরে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এরপর অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর