,

ভারত-পাকিস্তান লড়াইয়ের আগেই শোয়েবকে ঘরে ফেরাতে ব্যাকুল সানিয়া!

news-image

আট বছরের সুখী দাম্পত্য-জীবন কাটানোর পরে এবার এক নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক এবং টেনিস তারকা সানিয়া মির্জা। আর জন্য পরস্পরকে ছেড়ে যেন থাকতেই পারছেন না।

এশিয়া কাপ খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন শোয়েব মালিক। আর মা হওয়ার জন্য দিন গুণছেন সানিয়া মির্জা।

শ্রীলঙ্কা থেকেই সোশ্যাল মিডিয়ায় তার নতুন লুকের একটি মজাদার ভিডিও পোস্ট করেন শোয়েব। সেই ভিডিওটি রিটুইট করেন সানিয়া। সঙ্গে স্বামীর উদ্দেশে তিনি বার্তায় দেন। সানিয়ার এই বার্তাতেই স্পষ্ট, জীবনের এই বিশেষ মুহূর্তে শোয়েবকে প্রতিটি মুহূর্তে পাশে চাইছেন তিনি।

কী ইচ্ছা প্রকাশ করেছিলেন হায়দ্রাবাদের এই সুন্দরী? দুই দিন আগে সানিয়া তার ও শোয়েবের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘দুজন এখানে তোমায় খুব মিস করছে। যদি কোনও টাইম মেশিনে চড়ে তোমার কাছে পৌঁছানো যেত! তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আর দাড়ি কামিয়ে এলে আরও ভালো লাগবে।’

এশিয়া কাপের জন্য যদিও স্ত্রীর কাছে ছুটে আসতে পারছেন না তিনি। তবে অন্য একটি ইচ্ছে তো দূরে থেকেও পূরণ করা যায়। তেমনটাই করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। দাড়ি কামিয়ে নিজের নতুন লুকের একটি ভিডিও পোস্ট করলেন তিনি।

সঙ্গে লিখলেন, ‘বউ যা বলে সেটাই ঠিক। সানিয়া, আমার নতুন লুক শুধু তোমার জন্য।’

পোস্টটি দেখে খুশিতে আবেগপ্রবণ হয়ে পড়েন স্ত্রী সানিয়া। টেনিস ডাবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা পাল্টা পোস্টে স্বামীকে জানান, শোয়েবের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি ও তাদের হবু সন্তান।

এদিকে, আগামী বুধবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। আর পাকিস্তান-ভারত ম্যাচ মানেই টানটান উত্তেজনা। ক্রিকেট মাঠের সেই উত্তেজনা ছড়ায় দু’দেশের রাজনীতিতেও। সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে। তাই এখন সেই মেগা ম্যাচের প্রস্তুতিতেই ব্যস্ত শোয়েব মালিক। এছাড়া এশিয়া কাপের বাকি ম্যাচ তো রয়েছে। ফলে, সানিয়া চাইলেও এখনই শোয়েবের যে বাড়ি ফেরার উপায় নেই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর