,

বাণিজ্যযুদ্ধ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মেটাতে পারবে না

news-image

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক চীনা পণ্যের ওপর যে বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করছে তা দেশটির বাণিজ্য ঘাটতি মেটাতে পারবে না। সিনহুয়া জানিয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং বলেছেন, এধরনের বাণিজ্য যুদ্ধ কেবল বৈষম্যই সৃষ্টি করছে।ওয়াশিংটনের এধরনের একতরফা শুল্ক আরোপ কখনই বাণিজ্য ঘাটতি মেটাতে পারবে না।

এক সাংবাদিক সম্মেলনে গাও বলেন, কোনো দেশের অর্থনীতিতে বাণিজ্য ঘাটতি কি পরিমাণ থাকবে তা বাজারের বিভিন্ন সূচকের ওপর নির্ভর করে, হোয়াইট হাউজের ওপর নয়। চীনা পণ্যের ওপর ধারাবাহিক মার্কিন শুল্ক আরোপেরপরও দেশটির সঙ্গে চলতি বছরের গত ৮ মাসে বেইজিং’এর বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ৭.৭ ভাগেরও বেশি যার পরিমাণ ১৮১ বিলিয়ন ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের রফতানি বেড়েছে সাড়ে ৬ ভাগ। এধরনের রফতানি বৃদ্ধি কারণ হচ্ছে চীনা পণ্যের বিপুল চাহিদা। বরং মার্কিন বাণিজ্য ঘাটতির কারণ হচ্ছে নি¤œ সঞ্চয়ের হার এবং চীনে মার্কিন পণ্যের ওপর নিয়ন্ত্রণ।

গাও বলেন, যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে ইতিবাচক ও স্থিতিশীল দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের স্বীকৃতি দিতে হবে। তা না হলে চীন, কানাডা, মেক্সিকো, ইউরোপিয় ইউনিয়ন যে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে তা আরো বৃদ্ধি পাবে। বিশেষ করে মার্কিন কৃষি পণ্যের ওপর পাল্টা আঘাত আসবে বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর