,

আসিফের গানে ফারহানা নিশো

news-image

বিনোদন প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আবারও মিউজিক ভিডিওতে কাজ করেছেন উপস্থাপিকা ফারহানা নিশো। তাও আবার দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন গানে পারফর্মেন্সের মধ্য দিয়ে প্রত্যাবর্তন তার। ভিডিওতে আসিফ আকবরের সঙ্গেই ফারহানা নিশোকে দেখা যাবে।

এমনিতেই নতুন নতুন গান, মিউজিক ভিডিও ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গত ৬ সেপ্টেম্বর তার মিউজিক ভিডিও ‘এলোমেলো জীবন’ প্রকাশিত হয় ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে। এর মধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় তিন লাখ দর্শক।

এবার ‘তোমাকে ভুলে যায়’ শিরোনামে নতুন একটি গানের ভিডিওর শুটিং করছেন তিনি। তরুণ মুন্সীর কথা ও সুরে নির্মিত এ গানের ভিডিওতেই তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অভিনেত্রী ও উপস্থাপিকা ফারহানা নিশো। সঙ্গে আরও রয়েছেন মডেল নওমী খান ও অভি।

নতুন এ ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমি প্রযোজককে কখনও ঠকাইনি। প্রযোজকরা মনে করেন গানের ভিডিওতে আমি ভিন্নরকম চরিত্রে অভিনয় করলে সেটা আরও বেশি দর্শকপ্রিয়তা পাবে। সেজন্যই নিত্য নতুন চরিত্রে কাজ করি। এ গানটিও তার ব্যতিক্রম নয়। ফারহানা নিশো দীর্ঘদিন পর আমার গানে কাজ করছেন। ভালো কিছু হচ্ছে।’

এ গানে পারফর্ম করা প্রসঙ্গে ফারহানা নিশো বলেন, ‘গানটিতে আমি মডেল হিসেবে কাজ করছি তা কিন্তু নয়। এতে আমি স্বচরিত্রে (উপস্থাপিকা) অভিনয় করছি। আগে অনেক গানের ভিডিওতে কাজ করেছি। প্রায় ১৫ বছর পর আবারও কাজ করছি। ভালোই লাগছে। বিশেষ করে এ ভিডিওতে পারফর্ম করার জন্য আসিফ ভাই অনুরোধ করেছেন। স্ক্রিপ্টও দেখলাম ভালো। তাই কাজ করা। সবমিলিয়ে ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, সবার ভালো লাগবে।’

গানটি আগামী ২৭ সেপ্টেম্বর ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর