,

‘আমি আমার ধর্ম ও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল’

news-image

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পায় সাইমন সাদিক ও মাহিয়া মাহী অভিনীত ‘জান্নাত’ ছবিটি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিটি চতুর্থ সপ্তাহে এসে বাঁধার সম্মুখীন হলো।

শুক্রবার সাতক্ষীরার সঙ্গীতা সিনেমা হলে ছবিটি চালানোর কথা থাকলেও স্থানীয় মুসল্লিদের বাঁধার মুখে হল কর্তৃপক্ষ সিনেমাটির প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয়। এ প্রসঙ্গে সাইমন সাদিক তার ফেসবুকে লেখেন, ‘ঈদের দিন থেকে জান্নাত সাফল্যের চতুর্থ সপ্তাহে এসেও দেশের কোথাও কোনো মানুষ জান্নাত নিয়ে প্রশ্ন তোলেননি। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথাও কেউ বলেননি। সেখানে আজকে সাতক্ষীরায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অজুহাতে প্রদর্শনী বন্ধ করে দিয়েছেন স্থানীয় অনুভূতি রক্ষার মশালধারী কর্তাব্যক্তিরা।

অথচ সেন্সর বোর্ড বিনাকর্তনে ছাড়পত্র দিয়েছিল জান্নাত ছবিকে। যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো কিছু থাকতো তাহলে নিশ্চয়ই সেন্সর বোর্ড ছাড়পত্র না দিয়ে আটকে দিতো। আমি আমার ধর্ম ও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল। আজ কষ্ট হচ্ছে এই ভেবে যে, ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রবল অনুভূতি ও দায়বদ্ধতা থাকার পরও আমার, আমাদের জান্নাত কিনা অবশেষে ধর্মীয় রাজনীতির শিকার হলো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর