,

ডেম্বেলের গোলে বার্সার জয়, ড্র রিয়ালের

news-image

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো ওসমান ডেম্বেলের গোলে জয় পেল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ফ্রেঞ্চ ফরোয়ার্ডের গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্নেস্তো ভালভার্দের দল।

স্তাদিও মিউনিসিপাল দি আনোয়েতা স্টেডিয়ামে ১২ মিনিটে স্বাগতিক ফুটবলার আরিতজ ইলুস্তোনদো গোল করে দলকে এগিয়ে দেন। ৬৩ মিনিটে লুইস সুয়ারেজ বার্সাকে সমতায় ফেরান। কর্নার থেকে ৬৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ডেম্বেলে।

এদিকে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ইসকোর গোলে সমতা ফিরলেও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি হুলেন লোপেতেগির শিষ্যদের। সান মামেস বারিয়াতে ৩২ মিনিটে বিলবাও ফুটবলার মুনিয়াইনের গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ৬৩ মিনিটে ইসকো রিয়ালকে সমতায় ফেরান। আর কোনো গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।

চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর