,

ক্যারিয়ার সেরা সেঞ্চুরি করে ম্যাচ সেরা মুশফিক

news-image

ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলে ফেললেন মুশফিকুর রহীম। চরম বিপর্যয়ের মুখ থেকে দলকে টেনে তুললেন তিনি। মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে ১৩১ রানের অবিশ্বাস্য জুটি গড়াই নয় শুধু, ধৈয্য সহকারে ব্যাটিং করে যাওয়া, সেঞ্চুরি পূরণ করা এবং শেষ মুহূর্তে তামিম ইকবালকে এক পাশে রেখে মারমুখি ব্যাটিং করে যাওয়া- অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন মুশফিকুর রহীম।

১৪৪ রান করে তিনি যখন আউট হলেন, তখন বাংলাদেশ পৌঁছে গেছে বিশাল এক চ্যালেঞ্জের চূড়ায়। সেখান থেকে টাইগারদের পেছনে ফেলে সত্যিই কঠিন লঙ্কানদের। তারওপর, তামিম ইকবাল যে অনুপ্রেরণা দিয়েছেন, সেটাও ছিল অসাধারণ।

শুরুতে লাসিথ মালিঙ্গার তোপের মুখে ছন্নছাড়া হয়ে যায় বাংলাদেশ। সে অবস্থা থেকে বাংলাদেশের রানকে ২৬১-এর চ্যালেঞ্জিং স্কোর পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে বলতে গেলে একক কৃতিত্ব মুশফিকের। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৪ রান এসেছে তার ব্যাট থেকে।

এ কারণে ম্যাচ শেষে মুশফিকই হলেন বিচারকদের দৃষ্টিতে ম্যাচ সেরা। তার হাতেই তুলে দেয়া হলো সেরার পুরস্কার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর