,

বাঁধিয়ে রাখুন বিরলতম এই ছবি; সযত্নে রাখুন ভিডিও

news-image

ক্রিকেটে এমন দৃশ্য বারবার দেখা যায় না। শুধু ক্রিকেট কেন, পৃথিবীর বিরলতম দৃশ্যগুলোর একটি ছিল আজ তামিম ইকবালের দ্বিতীয়াবার মাঠে নামা। প্রায় পুরোটা ম্যাচেই থেমে থেমে ধুঁকছিল বাংলাদেশ। ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম একাই হাল ধরে সেঞ্চুরি হাঁকান। তবে শেষদিকে মনে হচ্ছিল আরও কিছু রান হলে মন্দ হতো না! কিন্তু নবম ব্যাটসম্যান মুস্তাফিজ যে আউট! তখনও ইনিংসে বাকী ১৯ বল।

ঠিক ওই মুহূর্তেই দেখা গেল অভূতপূর্ব দৃশ্য! আঙুলে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ইনিংস ওপেন করতে নেমে চোটগ্রস্ত আঙুলে বাউন্সারের আঘাতে রিটায়ার্ড হার্ট হন তিনি। সবার মতোই তার মনেও ওই সময় হয়তো খেলা করছিল, আর কয়টা রান যদি বেশি হতো! এটা ভেবেই মুশফিককে সঙ্গ দিতে নামলেন। এক হাতে অবিশ্বাস্যভাবে বল মোকাবেলা করলেন! তাকে পেয়ে ব্যাট হাতে ঝলসে উঠলেন মুশফিক! বল গিয়ে পড়তে লাগল সীমানার ওপারে!

ম্যাচ চলাকালীন সময়েই জানা গিয়েছিল, তামিমের চোট এতটাই গুরুতর, এশিয়া কাপ সম্ভবত শেষ হয়ে গেছে! তারপরেও আশা থেকেই যাচ্ছে। কিন্তু তামিম যদি আর না-ও খেলতে পারেন, আজ যে সুন্দরতম দৃশ্য উপহার দিয়েছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মাঠে নামার সেই দৃশ্য, এক হাতে ব্যাট করার ভিডিও অমলিন হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর