,

তামিমের শূন্যস্থান পূরণ করবে কে?

news-image

স্পোর্টস ডেস্ক: কব্জিতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরেন। সেখান থেকে সোজা যান হাসপাতালে, করান এক্স-রে। সেই রিপোর্ট হাতে এসে পৌঁছেছে। তাতে চিড় দেখা গেছে। তা থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। ফলে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না তামিম ইকবালের!

শনিবার মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলংকা। দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে শুরুতেই হোঁচট খান তারা। দলীয় ২ রানে লাসিথ মালিঙ্গার শিকার হয়ে ফেরেন লিটন ও সাকিব।

এরপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দেয় তামিমের আঘাত। দলীয় সেই রানেই সুরঙ্গা লাকমলের বাউন্সে লেগ সাইডে শট খেলতে গিয়ে বাম হাতের কব্জিতে আঘাত পান তিনি। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। সেখান থেকে নেয়া হয় স্টেডিয়ামের নিকটবর্তী হাসপাতালে। করা হয় এক্স-রে। তাতে চিড় ধরা পড়ে।

এবারের এশিয়া কাপে শিরোপার আশা করছে বাংলাদেশ। সেই যাত্রায় বড় ধাক্কা খেল টাইগাররা। শুরুতেই দলের সেরা ব্যাটসম্যানকে হারাল তারা। তার জায়গা কে পূরণ করবে তা বলা যাচ্ছে না। ড্যাশিং ওপেনারের ব্যাকআপ হিসেবে শেষ মুহূর্তে দেশ থেকে আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছে মুমিনুল হককে। এছাড়া নাজমুল হোসেন শান্ত রয়েছেন দলে। তামিমের শূন্যস্থান এখন কে পূরণ করেন তাই দেখার। সেইসঙ্গে এ ধাক্কা সামলে বাংলাদেশ কতদূর যায় তাতেও নজর থাকছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির