,

তামিমের এশিয়া কাপ শেষ!

news-image

স্পোর্টস ডেস্ক: কব্জিতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে সোজা গিয়েছিলেন হাসপাতালে। সেখানে করান এক্স-রে। তাতে চিড় ধরা পড়েছে। ফলে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না তামিম ইকবালের! এমনই খবর দিয়েছে ইসএপিএন ক্রিকইনফো।

আগে থেকেই আঙুলে ব্যথা ছিল তামিমের। এ কারণে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কাও ছিল। তবে শেষ পর্যন্ত তাকে নিয়েই শ্রীলংকার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিং নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। লাসিথ মালিঙ্গার তোপের মুখে পড়েন তারা। প্রথম ওভারেই লিটন ও সাকিবের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দেয় তামিমের আঘাত। সুরঙ্গা লাকমলের বাউন্সে লেগ সাইডে শট খেলতে গিয়ে বাম হাতের কব্জিতে আঘাত পান তিনি। হয়তো আহত আঙুল বাঁচাতে গিয়ে এতে আঘাত পান ড্যাশিং ওপেনার।

দ্রুত তামিমকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। সেখান থেকে হাসপাতালে। স্টেডিয়ামের কাছাকাছি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়। এর রিপোর্ট হাতে এসে পৌঁছেছে। তাতে চিড় দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তা থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। ফলে এশিয়া কাপের বাকি ম্যাচে তার খেলা অসম্ভব!

এবারের এশিয়া কাপে শিরোপার আশা করছে বাংলাদেশ। সেই যাত্রায় বড় ধাক্কা খেল টাইগাররা। শুরুতেই দলের সেরা ব্যাটসম্যানকে হারাল তারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর