বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দারুণ ক্যাচে ফিরলেন মিরাজও

news-image

মুশফিক ও মিরাজের ব্যাটে যখন আবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, জমে উঠতে শুরু করেছে জুটি, তখনই আবার শ্রীলঙ্কার আঘাত। এবার সুরাঙ্গা লাকমলের দুর্দান্ত ফিরতি ক্যাচে ফিরলেন মেহেদী হাসান মিরাজ।

লাকমলের বলে স্ট্রেইট ড্রাইভ খেলেছিলেন মিরাজ। বল নিচু হয়ে ভেসেছে বাতাসে। ফলো থ্রুতে অসাধারণ রিফ্লেক্স ক্যাচ নেন লাকমল।
মিরাজ ফিরলেন ১৫ রানে। ভাঙল ৩৩ রানের জুটি। ৩৩.৪ ওভারে বাংলাদেশ ৬ উইকেটে ১৭৫।