,

বাংলাদেশি খাবারের জন্য মরিয়া পাকিস্তানিরা!

news-image

‘শুনছেন; এটা তো বাংলাদেশি হাজিদের খাবারের লাইন, পাকিস্তানিদের লাইন তো বিপরীত দিকে, ওইদিকে যান।’ শনিবার দুপুরে মদিনার আল আনসার নিউ প্যালেস হোটেলের ডাইনিং হলে বাংলাদেশি সরকারি হজযাত্রীদের খাবার বিতরণ করা হচ্ছিল। লাইনে দু’জন পাকিস্তানি হাজিকে দেখে দায়িত্বশীলরা এভাবেই বলছিলেন।

দুই পাকিস্তানি লাইন থেকে সরছেই না। হজকর্মীরা ফের একই কথা দুই তিনবার বললে পরে ওরা বলে উঠেন ‘ভাই সাব, সামান্য পরিমাণ ভাত আর সবজি আর একটু ডাল দিয়ে দেন… প্লিজ।

হজকর্মীরা বিরক্ত হয়ে দু’জনের প্লেটে খাবার তুলে দেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, এ ঘটনা আজ নতুন নয়, প্রতি তিন বেলায় কমপক্ষে অর্ধশত পাকিস্তানি বাংলাদেশি খাবারের লাইনে খাবার নিতে লাইনে দাঁড়ান।তাদের ফেরাতে রীতিমতো দু’তিনজনকে পাহারায় রাখতে বাধ্য হচ্ছেন বলে তারা জানান।

আল আনসার নিউ প্যালেস হোটেলের সহকারী ম্যানেজার আবদুল মতিন জানান, পাকিস্তানিদের খাবারের তুলনায় বাংলাদেশি হাজিদের খাবারের আইটেম বেশি। পাকিস্তানিদের খাবারে রুটি ও সঙ্গে মাংস থাকে। বাংলাদেশি হাজিদের খাবারের তালিকায় চিকন চালের ভাত, সবজি, মাছ/মাংস, ডাল ও সালাত থাকে।

মূলত রুটির বদলে ভাত ও সবজি খেতেই তারা ইচ্ছে করে বাংলাদেশিদের খাবারের লাইনে দাঁড়ান। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি নারী বলেন, তোমাদের খাবারের মান খুবই ভালো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর